প্রার্থিতা ফেরত পেয়ে ঈগল প্রতীক পেলেন সাংবাদিক নূর ইসলাম প্রার্থিতা ফেরত পেয়ে ঈগল প্রতীক পেলেন সাংবাদিক নূর ইসলাম – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

প্রার্থিতা ফেরত পেয়ে ঈগল প্রতীক পেলেন সাংবাদিক নূর ইসলাম

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৪ সময় দর্শন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে প্রার্থিতা ফেরত পেয়ে ঈগল প্রতীক পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক লায়ন মো. নূর ইসলাম।

বুধবার মোবাইল ফোনে লায়ন মো. নূর ইসলাম নিজেই প্রার্থিতা ফেরত এবং ঈগল প্রতীক পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার দুপুরে স্বতন্ত্র প্রার্থী লায়ন মো. নূর ইসলামের প্রার্থিতা ফেরত দিয়ে তাকে প্রতীক বরাদ্দের নির্দেশ দেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম।

আদালতে নূর ইসলামের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সেলিনা আক্তার চৌধুরী। এই আইনজীবী বলেন, এক শতাংশ ভোটারের স্বাক্ষর জটিলতায় গত ৪ ডিসেম্বর লায়ন নূর ইসলামের প্রার্থিতা বাতিল করেন নড়াইলের রিটার্নিং কর্মকর্তা।

গত ১৬ ডিসেম্বর নির্বাচন কমিশনও নূর ইসলামের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রাখেন। এ সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন প্রার্থী নূর ইসলাম। গত ১৮ ডিসেম্বর হাইকোর্ট বেঞ্চ রিট খারিজ করে দেন।

এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করা হয়। মঙ্গলবার শুনানি শেষে চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে লায়ন নূর ইসলামকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে নির্দেশ দেন।

উল্লেখ্য, নড়াইল-২ আসনে কোনো স্বতন্ত্র প্রার্থী ছিল না। লায়ন মো. নূর ইসলাম প্রার্থিতা ফেরত পাওয়ার আগে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাশরাফি বিন মুর্তজা (নৌকা), বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির শেখ হাফিজুর রহমান (হাতুড়ি), এনপিপির মো. মনিরুল ইসলাম (আম), জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ (লাঙ্গল), গণফ্রন্টের মো. লতিফুর রহমান (মাছ) এবং ইসলামী ঐক্যজোটের মো. মাহবুবুর রহমান (মিনার) প্রতীকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর