নলছিটিতে অবৈধ ইটভাটায় অভিযান জরিমানা নলছিটিতে অবৈধ ইটভাটায় অভিযান জরিমানা – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

নলছিটিতে অবৈধ ইটভাটায় অভিযান জরিমানা

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৮ সময় দর্শন

মিলন কান্তি দাস, নলছিটি,ঝালকাঠি।। নলছিটিতে অনুমোদনহীন অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

২৮ ডিসেম্বর বৃহস্পতিবার নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের সরই গ্রামে মো.কবির তালুকদারের টিটিসি ইট ভাটায় এ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত । অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায়। অভিযানকালে বরিশাল পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছা উপস্থিত ছিলেন।

এ সময় নলছিটি ফায়ার সার্ভিসের একটি ইউনিট অবৈধ ইটভাটার প্রস্তুতকৃত কাঁচা ইট পানি ঢেলে নষ্ট করে দেয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায় বলেন, প্রয়োজনীয় অনুমোদন না থাকায় ইট ভাটাটিতে অভিযান চালিয়ে দুজনকে ১ লাখ টাকা জরিমানা অনাদেয় তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

  1. অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর