কোটালীপাড়ায় প্রধানমন্ত্রীর পক্ষে শহীদ উল্লা খন্দকারের গণসংযোগ কোটালীপাড়ায় প্রধানমন্ত্রীর পক্ষে শহীদ উল্লা খন্দকারের গণসংযোগ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

কোটালীপাড়ায় প্রধানমন্ত্রীর পক্ষে শহীদ উল্লা খন্দকারের গণসংযোগ

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৯ সময় দর্শন

কোটালীপাড়ায় প্রধানমন্ত্রীর পক্ষে শহীদ উল্লা খন্দকারের গণসংযোগ

কোটালীপাড়া উপজেলায় আওয়ামী লীগ প্রার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে গণসংযোগ করেছেন তার নিজ নির্বাচনি এলাকার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব মো. শহীদ উল্লা খন্দকার।

শুক্রবার মো. শহীদ উল্লা খন্দকার উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ শেষে ভাঙ্গারহাট বাজারে এসে দলীয় নেতাকর্মীদের নিয়ে এক পথসভায় মিলিত হন।

এ সময় বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন খান, নৌকা প্রতীকের রাধাগঞ্জ ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক দেবদুলাল বসু পল্টু, রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অমৃত লাল হালদার, রাধাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সর্বানন্দ বৈদ্য, সাধারণ সম্পাদক আব্দুল মালেক মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সদস্য খায়রুল আলম রিপন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ, কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা শেখ শওকত, ডা. আশিষ পান্ডে, রাসেল মোল্লা বাঁধন, যুবলীগ নেতা বোরহান উদ্দিন, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রুবি বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক শিরিন খানমসহ বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী তার সঙ্গে ছিলেন।

মো. শহীদ উল্লা খন্দকার বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসন থেকে অষ্টমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে তিনি এ আসন থেকে সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

তিনি আরও বলেন, আজ আমরা আগামী ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ হাসিনার পক্ষে রাধাগঞ্জ ইউনিয়নের গ্রামে গ্রামে গিয়ে গণসংযোগ করলাম। এ গণসংযোগে আমরা জনগণের মধ্যে কোটালীপাড়াসহ সারা দেশের যে উন্নয়ন উন্নতি হয়েছে তা তুলে ধরলাম। যাতে ৭ জানুয়ারির নির্বাচনে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশের এ উন্নয়নের ধারা অব্যাহত রাখেন।

শহীদ উল্লা খন্দকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার কোটালীপাড়ায় নির্বাচনি জনসভা করবেন। সেখানে সবাই যাতে যোগদান করেন সেজন্যও এ গণসংযোগের মাধ্যমে আহ্বান জানালাম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর