হুইপ সামশুল হকের পক্ষে টাকা বিলির অভিযোগে ২ জনকে গণধোলাই! হুইপ সামশুল হকের পক্ষে টাকা বিলির অভিযোগে ২ জনকে গণধোলাই! – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

হুইপ সামশুল হকের পক্ষে টাকা বিলির অভিযোগে ২ জনকে গণধোলাই!

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪
  • ১৭৯ সময় দর্শন

একদিন পরই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনকে কেন্দ্র করে পটিয়ায় শুরু হয়েছে টাকা বিলি। উপজেলার কুসুমপুরা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হুইপ সামশুল হক চৌধুরীর পক্ষে টাকা বিলি করতে গিয়ে জনতার হাতে গণধোলাইয়ের শিকার হয়েছেন দুইজন। তারা হলেন পটিয়া উপজেলার হাইদগাঁও গ্রামের মো. আজাদ (২৪) ও তার চাচাতো ভাই মো. ইলিয়াছ (২০)।

আজ শুক্রবার বিকেলে মধ্যম মেহেরআর্টি এলাকা থেকে তাদের দুজনকে জনতা আটক করে পুলিশে সোর্পদ করেছে।

কুসুমপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হোসাইন মো. রানা জানিয়েছেন, স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর পক্ষে এলাকায় টাকা বিলি করতে গিয়ে জনতা দুইজনকে আটক করেন। এ সময় আরো একজন ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। ক্ষুব্ধ জনতা তাদের আটক করে পুলিশে সোপর্দ করেছে। পরে পটিয়া থানার এসআই মো. মহসিন এ দুইজনকে থানায় নিয়ে যান।

তবে পটিয়া থানার এসআই মো. মহসিন জানিয়েছেন, আটককৃতদের একজন গাড়িচালক। তারা গাড়ি ভাড়া নিয়ে কুসুমপুরায় গেলে এলাকার লোকজন সন্দেহ করে তাদের পুলিশে সোর্পদ করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর