টক-মিষ্টি বেগুন রান্না টক-মিষ্টি বেগুন রান্না – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

টক-মিষ্টি বেগুন রান্না

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৬৫ সময় দর্শন

টক-মিষ্টি বেগুন রান্না

স্বাদে পরিবর্তন নিয়ে আসতে রান্না করে ফেলতে পারেন টক-মিষ্টি বেগুন রান্না। চাটনির মতো তৈরি করা এই আইটেমটি ভাত কিংবা রুটির সঙ্গে খেতে ভীষণ সুস্বাদু। জেনে নিন রেসিপি
উপকরণ
বেগুন- ৬-৭টি (ছোট)
তেল- ৩ টেবিল চামচ
মেথি- ১/৪ চা চামচ
সরিষা- ১/৪ চা চামচ
জিরা- আধা চা চামচ
এলাচ- ৩ টুকরা
পেঁয়াজ- ২টি (স্লাইস)
পাকা টমেটো- ২টি (স্লাইস)
আদা-রসুন বাটা- ১ টেবিল চামচ
মরিচ গুঁড়া- স্বাদ মতো
ধনিয়া গুঁড়া- ২ চা চামচ
হলুদ গুঁড়া- ১ চা চামচ
লবণ- স্বাদ মতো
গরম মসলা গুঁড়া- ১ চা চামচ
তেঁতুল পেস্ট- ২ টেবিল চামচ
গুড়- ১ টেবিল চামচ
ধনেপাতা- প্রয়োজন মতো
প্রস্তুত প্রণালি
প্রেসার কুকারে তেল গরম করে মেথি, সরিষা, এলাচ, পেঁয়াজ ও জিরা দিন। পেঁয়াজ নরম হয়া পর্যন্ত ভাজুন। টমেটো ও আদা-রসুন বাটা দিয়ে কয়েক মিনিট নাড়ুন। গুঁড়া মসলা, লবণ ও গুড় দিয়ে দিন। তেঁতুল পেস্ট দিয়ে কয়েক মিনিট নেড়ে ছোট করে কাটা বেগুনের টুকরা ও আধা কাপ পানি দিয়ে দিন। প্রেসার কুকার আটকে মাঝারি আঁচে দুটো সিটি তুলুন। নামিয়ে বেগুনের মিশ্রণ একটি প্যানে নিয়ে নাড়তে থাকুন। মাখো মাখো হয়ে গেলে ধনেপাতা কুচি ছিটিয়ে নামিয়ে নিন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর