হেরে যাচ্ছেন সংগীতশিল্পী মমতাজ! হেরে যাচ্ছেন সংগীতশিল্পী মমতাজ! – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

হেরে যাচ্ছেন সংগীতশিল্পী মমতাজ!

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪
  • ১৫৬ সময় দর্শন

দ্বাদশ সংসদ নির্বাচনে বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী হেরে যাচ্ছেন। এদের মধ্যে শুরুতেই রয়েছেন কণ্ঠশিল্পী মমতাজ। যিনি মানিকগঞ্জ ২ (সিঙ্গাইর-হরিরামপুর ও মানিকগঞ্জ সদরের একাংশ) আসন থেকে আওয়ামী লীগের নৌকা মার্কা নিয়ে প্রার্থী হয়েছিলেন। তার আসনে স্বতন্ত্র প্রার্থী শফিউল আরেফিন টুটুল ট্রাক মার্কা নিয়ে এগিয়ে রয়েছেন।

নির্বাচনের শেষ খবর পাওয়া পর্যন্ত ১৯৩টি কেন্দ্রের মাঝে ৭৪টি কেন্দ্রের ফলাফলে পিছিয়ে আছে মমতাজ বেগম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহিদ আহমেদ টুলু (ট্রাক)- ৪১,০৪০ ও মমতাজ বেগম (নৌকা)- ২৩,৭৬১ ভোট পেয়েছেন।

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন মমতাজ। মানিকগঞ্জ-২ আসনেই ভোটযুদ্ধে লড়ছেন তিনি। আওয়ামী লীগের প্রার্থী হয়ে তৃতীয়বারের মতো ভোটযুদ্ধে নেমেছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর