‘বিরোধী হতে রাজি নয় স্বতন্ত্ররা’ ‘বিরোধী হতে রাজি নয় স্বতন্ত্ররা’ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

‘বিরোধী হতে রাজি নয় স্বতন্ত্ররা’

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪
  • ১৭৭ সময় দর্শন

‘বিরোধী হতে রাজি নয় স্বতন্ত্ররা’

দেশ রূপান্তর পত্রিকার প্রথম পাতার একটি খবরের শিরোনাম এটি। এতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পর সবচেয়ে বেশি আসন স্বতন্ত্র প্রার্থীরা পেলেও বিজয়ী স্বতন্ত্র প্রার্থীরা বিরোধী দলের আসনে বসতে রাজি নন।

প্রতিবেদনটিতে বলা হয়, একাধিক প্রার্থী দেশ রূপান্তরকে বলেন, ‘সংসদে তারা আওয়ামী লীগের সঙ্গে থাকতে চান। তারা তো আওয়ামী লীগই। বিরোধী দলে কীভাবে বসবেন?’

তবে, আইন বিশেষজ্ঞদের মতে, স্বতন্ত্র প্রার্থীরা যদি সংসদে সরকারি দল আওয়ামী লীগে যোগ দিয়ে সরকারি দলের আসনেই বসতে চান, তাদের জন্য সেই সুযোগও আছে। তারা সরকারি দলে যোগ দিলেও তাদের সংসদ সদস্য পদ বাতিল হবে না।

তবে স্বতন্ত্র প্রার্থীদের এমন ইচ্ছা পোষণের বিষয়টি নিয়ে আওয়ামী লীগের নেতাদের ভাষ্য, আইনে কী আছে, জটিলতা কোথায় আছে এগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।

যদিও, এ প্রসঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ এ আরাফাত বলেন, “বিরোধী দলে জাতীয় পার্টি থাকবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর