‘ডামি সংসদ ভেঙে দ্রুত নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করুন’ ‘ডামি সংসদ ভেঙে দ্রুত নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করুন’ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

‘ডামি সংসদ ভেঙে দ্রুত নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করুন’

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪
  • ১৭৭ সময় দর্শন

বাংলাদেশ জামায়াতেই ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন বলেছেন, ‘সরকারের সকল প্রতিবন্ধকতা ও জুলুম নির্যাতন সত্ত্বেও জনগণ তাদের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন সফলতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।’

তিনি বলেছেন, ‘প্রতারণার ডামি সংসদ ভেঙে দিয়ে নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে আমি সরকারের প্রতি অতি দ্রুত নির্বাচনের নতুন তারিখ ঘোষণার আহ্বান জানাচ্ছি।’

শনিবার (১৩ জানুয়ারি) যশোর পূর্ব সাংগঠনিক জেলা জামায়াতের দায়িত্বশীলদের সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।

মোবারক হোসাইন বলেন, ‘৭ জানুয়ারির ডামি নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল প্রায় শূন্যের কোঠায়। ভোটাররা ঘরে বসে অবসর সময় কাটিয়েছে। তারা তামাশার ডামি নির্বাচনে ভোট করেনি। সরকার নজিরবিহীন অভিনব ডামি নির্বাচনের মাধ্যমে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রবর্তন করেছে। এই নির্বাচনের ফলাফল ছিল পূর্বনির্ধারিত। ডামি নির্বাচন করে মূলত পছন্দের প্রার্থীদের বিজয়ী করে আনা হয়েছে। ৭ জানুয়ারির তামাশার নির্বাচনের মাধ্যমে দেশের সঙ্কট তো কমেইনি, বরং আরো ঘণীভূত হয়েছে। গণতন্ত্রের কবর রচনা করা হয়েছে এবং বাংলাদেশকে বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘বর্তমানে বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন চলছে। সরকার রাষ্ট্রযন্ত্র ও দলীয় ক্যাডারদের ব্যবহার করে ভাত ও ভোটের অধিকার আদায়ের আন্দোলন দমন করতে অগণতান্ত্রিক পথ বেঁছে নিয়েছে। ফ্যাসিবাদী সরকার গোটা দেশটাকে আটক করে রেখেছে। জামায়াতসহ প্রায় সকল বিরোধী দল জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য শান্তিপূর্ণভাবে আন্দোলন করে যাচ্ছে।’

জেলা আমির মাওলানা আবদুল আজিজের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি আবু জাফরের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আজিজুর রহমান। আরো উপস্থিত ছিলেন মনিরুল ইসলাম, মাওলানা আবদুল মালেক, মাওলানা আবদুস সামাদ ও মাওলানা নজির হোসেন প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর