ঝালকাঠির কাঠালিয়ায় স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেপ্তার-১ ঝালকাঠির কাঠালিয়ায় স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেপ্তার-১ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

ঝালকাঠির কাঠালিয়ায় স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেপ্তার-১

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪
  • ১৮১ সময় দর্শন

নিজস্ব প্রতিবেদক।। ঝালকাঠির কাঠালিয়ায় ১৬ বছরের কিশোরী এক স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় করা মামলায় প্রধান আসামী মো. সাগর খানকে খুলনা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে র‌্যাব-৮ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
র‌্যাব জানায়, অভিযুক্ত সাগর বিয়ের প্রলোভন দেখিয়ে ১৬ বছরের ওই স্কুলছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। গত ১২ ডিসেম্বর বিকেলে সাগর তার মায়ের সঙ্গে দেখা করানোর কথা বলে ভিকটিমকে পাটিখালঘাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সুখরঞ্জন শীলের পরিত্যক্ত বাড়িতে নিয়ে যান। সেখানে সাগরসহ অন্যান্য অভিযুক্তরা ভিকটিমকে পালাক্রমে ধর্ষণ করেন। এক পর্যায়ে ভিকটিম কৌশলে ঘর থেকে বের হয়ে চলে যায়।
এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে কাঠালিয়া থানায় একটি মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে কাঠালিয়া থানা থেকে সাগরকে গ্রেপ্তারের জন্য র‌্যাব–৮ কে জানায়, পরে ছায়াতদন্ত করে র‌্যাব-৬ এর সহায়তায় আধুনিক তথ্য ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সাগরকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে উল্লেখিত আসামীকে ঝালকাঠি জেলার কাঠালিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর