দেশের সর্বনিম্ন তাপমাত্রা কোথায়, জানাল আবহাওয়া অফিস দেশের সর্বনিম্ন তাপমাত্রা কোথায়, জানাল আবহাওয়া অফিস – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

দেশের সর্বনিম্ন তাপমাত্রা কোথায়, জানাল আবহাওয়া অফিস

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪
  • ১৫২ সময় দর্শন

শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শনিবার সকাল ৬টায় ৯ দশমিক ৭ ও সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক বিপ্লব দাশ।

জানা গেছে, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলায় সন্ধ্যার পর শহরে তাপমাত্রা একটু বেশি থাকলেও গ্রাম ও চা বাগানে বেশ ঠান্ডা অনুভূত হয়। ঠান্ডার সঙ্গে হিমেল বাতাসের কারণে বিপাকে পড়েন শ্রমজীবী ও ছিন্নমূলরা। বিশেষ করে চা বাগানগুলোয় শীত উপেক্ষা করে সকালবেলা কাজে বের হতে দেখা গেছে চা শ্রমিকদের।

বিপ্লব দাশ বলেন, আজ শ্রীমঙ্গলে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগামী কয়েক দিন তাপমাত্রা আরও কমতে পারে। এখানে মাঝারি শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা আছে। তাপমাত্রা কম থাকলেও কমলগঞ্জে সকাল থেকে সূর্যের দেখা মিলেছে। ঝলমলে রোদ উষ্ণতা ছড়িয়েছে। সঙ্গে রয়েছে হিমেল বাতাস।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর