নাজিরপুরে হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ২ নাজিরপুরে হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ২ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

নাজিরপুরে হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ২

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪
  • ২৪৬ সময় দর্শন

পিরোজপুরের নাজিরপুরে এক ভ্যানচালককে হত্যা মামলার রায় ঘোষণা করেছে আদালত। এতে মামলার প্রধান আসামি সাইদুল ইসলাম মোল্লাকে (২৫) মৃত্যুদণ্ড এবং সঞ্জয় চন্দ্র দেবনাথ (৪৮) ও পল্টু কুমার দাসকে (২৭) যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) পিরোজপুর জেলা অতিরিক্ত দায়েরা জজ আদালতের বিচারক মো: মোক্তাগীর আলম এ রায় ঘোষণা করেন।

নিহত ভ্যানচালক মিজানুর শেখ মানিক (২৫) পিরোজপুরের নাজিরপুর উপজেলা সদর ইউনিয়নের ছোট বুইচাকাঠী গ্রামের মো: আবুল শেখের ছেলে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাইদুল উপজেলার সদর ইউনিয়নের বুইচাকাঠী গ্রামের আকরাম মোল্লার ছেলে। এছাড়া যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত সঞ্জয় দেবনাথ জেলার কাউখালী উপজেলার চিরাপাড়া গ্রামের মনরঞ্জন দেবনাথের ও পল্টু একই গ্রামের পরলোকগত সুনিল চন্দ্র দাসের ছেলে।

আদালত মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইদুলকে ৫০ হাজার টাকা এবং অন্য দুজনের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে প্রত্যেককে আরো ছয় মাসের কারাদণ্ড ঘোষণা করে।

মামলা সূত্রে জানা গেছে, নাজিপুরের ছোট আমতলার আকরাম মোল্লার ছেলে সাইদুল ইসলাম তার শ্বশুরবাড়ি কাউখালী যাওয়ার কথা বলে ২০১৭ সালের ১৫ জুলাই ব্যাটারিচালিত-অটোভ্যানের চালক মিজানুর শেখ মানিককে ভাড়া করে নিয়ে যান। সেখানে নিয়ে তাকে হত্যা করে তার ভ্যানটি ছিনিয়ে নিয়ে বিক্রি করে আসামিরা টাকা ভাগ করে নেন। নিহতের মা মঞ্জুয়ারা বেগম জানান, তার ছেলের খোঁজ না পাওয়ায় তিনি নাজিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তার পরদিন তার ছেলের লাশ জেলার কাউখালী উপজেলার চিরাপাড়া ইউনিয়নে একটি পানের বরজে ভাসমান অবস্থায় দেখতে পান। পুলিশকে জানান ওই এলাকার চৌকিদার জাকির হোসেন। পুলিশ লাশ উদ্ধার করে। পরে কাউখালী থানার উপ-পরিদর্শক (এসআই) দীপক কুমার বিশ্বাস চারজনের বিরুদ্ধে কাউখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মো: জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর