পয়তাল্লিশে এসেও দুর্দান্ত জিৎ, ফিটনেসে হার মানবে তরুণরাও পয়তাল্লিশে এসেও দুর্দান্ত জিৎ, ফিটনেসে হার মানবে তরুণরাও – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

পয়তাল্লিশে এসেও দুর্দান্ত জিৎ, ফিটনেসে হার মানবে তরুণরাও

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ১৫৩ সময় দর্শন
‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ ওয়েব সিরিজের বিভিন্ন দৃশ্যে জিৎ। ছবি সংগৃহীত।

অভিনয়ের পাশাপাশি সিনেমায় প্রযোজনার কাজটা করে আসছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা জিৎ। কয়দিন আগেই তার প্রযোজনায় মুক্তি পেয়েছে বাংলার প্রথম সায়েন্স ফিকশন ও কমেডি ঘরানার ছবি ‘বুমেরাং’। এবার তার অভিনয়ে পর্দায় আসতে যাচ্ছে পরিচালক নীরজ পাণ্ডে পরিচালিত ওয়েব সিরিজ ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’। শ্যুটিং সেট থেকে ছড়িয়ে পড়া তার নতুন লুক নিয়ে নেটমাধ্যমে আলোচনা হচ্ছে প্রচুর। যেখানে মনেই হচ্ছে না বছর ৪৫ ছাড়িয়েছেন জিৎ।

পশ্চিমবঙ্গের মুলধারার বেশিরভাগ অভিনেতা এখন নিয়মিত হচ্ছেন ওয়েব সিরিজে। দর্শকদের চিন্তা মাথায় রেখে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জটা থাকে এখানে সবচেয়ে বেশি। আর সেই কাজটিই দুর্দান্তভাবে সামাল দিচ্ছেন জিৎ। ব্যবসা সফল সিনেমা যেমন ইন্ডাস্ট্রিকে উপহার দিয়েছেন, এখন করছেন দর্শকনন্দিত ওয়েব সিরিজ।

উত্তর কলকাতার শ্যামবাজার এলাকায় চলছে জিতের  ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ ওয়েব সিরিজের শ্যুটিং। যেখানে তার সঙ্গে দেখা যেতে পারে  প্রসেনজিৎ, পরমব্রত, শাশ্বত চট্টোপাধ্যায়কেও। এছাড়া অভিনয় করতে পারেন শোলাঙ্কি রায় ও চিত্রাঙ্গদা শতরূপা।

নীরজ পাণ্ডে পরিচালিত ওয়েব সিরিজ নিয়ে দর্শকদের মাঝে আলোচনার শেষ নেই। করন ট্যাকার,  ঐশ্বরিয়া সুস্মিতা ও অভিনাশ তিওয়ারি অভিনীত ‘খাকি দ্য বিহার চ্যাপ্টার’ প্রশংসা কুঁড়িয়েছে প্রচুর। এবার বেঙ্গল চ্যাপ্টার কেমন হবে তাই দেখার পালা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর