ঝালকাঠি জেলার নলছিটিতে বিতর্কিত ছাত্রদলের আহ্বায়ক কমিটি অবাঞ্ছিত ঘোষণা করে সংবাদ সম্মেলন । ঝালকাঠি জেলার নলছিটিতে বিতর্কিত ছাত্রদলের আহ্বায়ক কমিটি অবাঞ্ছিত ঘোষণা করে সংবাদ সম্মেলন । – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

ঝালকাঠি জেলার নলছিটিতে বিতর্কিত ছাত্রদলের আহ্বায়ক কমিটি অবাঞ্ছিত ঘোষণা করে সংবাদ সম্মেলন ।

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৯৬ সময় দর্শন
ঝালকাঠি জেলার নলছিটিতে বিতর্কিত ছাত্রদলের আহ্বায়ক কমিটি অবাঞ্ছিত ঘোষণা করে সংবাদ সম্মেলন 
বিশেষ প্রতিবেদক।। ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটির আহ্বায়ক ঢাকায় বসবাস করেন দাবি করে নলছিটি উপজেলা ছাত্রদলের স্থানীয় ত্যাগীদের নতুন কমিটি  করে সংবাদ সম্মেলন করেছে।
আজ ১৯ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টায় কলেজ সড়কের বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্রদল নেতা তাইসুর খান বাপ্পী। লিখিত বক্তব্যে তিনি বলেন টাকার বিনিময়ে অযোগ্যদের স্থান দেওয়া হয়েছে নতুন আহ্বায়ক কমটিতে।  এলাকায় থাকেন না, এমন যুবকদের কমিটির গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে।
লিখিত বক্তব্যে বলেন নতুন কমিটির আহ্বায়ক ১০ বছর ধরে ঢাকায় থাকেন। মোস্তাফিজুর রহমান রুবেল ২০০৩ সালে এস এস সি পাশ করেছে। মামুন খান বিবাহিত। মোহম্মদ মিরাজুল ইসলাম (শহর) সে কখনও ছাত্রদল করে নাই। মোহম্মদ মোস্তাফিজুর রহমান সরদার ঢাকায় বসবাস করেন এবং সেখানে রাজনীতি করেন। মোহম্মদ সুজন গাজী ছাত্রলীগের রাজনীতি করতো, তিনি ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলনে মঞ্চে উপস্থিত ছিলেন বলে উল্লেখ করে বলেন বিভাগীয় একজন সাংগঠনিক সম্পাদক’র হস্তক্ষেপে এই কমিটি করা হয়েছে। দুর্বল কমিটি ঘোষণা করায় ছাত্রদলের বড় একটি অংশ দুর্বার আন্দোলনে যাবেন বলেও ঘোষনা  দিয়ে কমিটিকে  করেন। এ কমিটি বাতিল করে উপজেলা বিএনপির নেতাদের পরামর্শে নতুন কমিটি গঠনের দাবি জানান।
উল্লেখ্য গত গত ২৯ আগস্ট জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম রনিকে আহ্বায়ক ও সুজন খানকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি কমিটি অনুমোদন করে। বিষয়টি বৃহস্পতিবার রাতে নতুন কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের ফেসবুকে নতুন কমিটির পোস্ট দেখে বিষয়টি জানতে পারে ছাত্রদল নেতাকর্মীরা। এর পরেই শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। কমিটি বাতিলের দাবি জানিয়ে গত ১৮ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে কলেজ রোডে বিক্ষোভ মিছিল করে ছাত্রদলের একাংশের বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর