ছেলের মৃত্যুর খবর না জেনেই চলে গেলেন কিংবদন্তি পেলের শতবর্ষী মা ছেলের মৃত্যুর খবর না জেনেই চলে গেলেন কিংবদন্তি পেলের শতবর্ষী মা – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

ছেলের মৃত্যুর খবর না জেনেই চলে গেলেন কিংবদন্তি পেলের শতবর্ষী মা

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ১৫৭ সময় দর্শন
ছবি: সংগৃহীত

২০২২ সালের ২৯ ডিসেম্বর মারা যান ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে। ছেলের মৃত্যুর পরও বেঁচে ছিলেন তার রত্নগর্ভা মা সেলেস্তে আরান্তেস। কিংবদন্তি এই ফুটবলারের মা শুক্রবার ১০১ বছর বয়সে মারা গেছেন।

সেলেস্তে আরান্তেসের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন পেলের বড় ছেলে বার্তায় এদিনহো। ইনস্টাগ্রামে এক বার্তায় তিনি লেখেন, ‘শান্তিতে ঘুমাও দাদি মা।’

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আরান্তেস ৮ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার পর শুক্রবার মারা যান তিনি।

পেলের মৃত্যুর সময় পরিবারের পক্ষ থেকে জানানো হয়, আরান্তেসের কগনিটিভ জটিলতা আছে এবং ছেলের মৃত্যু সম্পর্কে কিছুই জানতেন না তিনি।

ফুটবল কিংবদন্তি পেলের মা সেলেস্তি ব্রাজিলের টেস কোরাকো শহরে জন্মগ্রহণ করেন। পেলের জন্মের পর পরিবার নিয়ে তারা চলে আসেন বুরাউতে। কিশোর পেলের ফুটবল যাত্রার শুরু সেখান থেকেই। ফুটবল ক্যারিয়ারে পেলেকে সব ধরনের উৎসাহ জুগিয়েছেন তার মা। ও গ্লোব নামক এক প্রতিষ্ঠানের পক্ষ থেকে ব্রাজিলিয়ান মাদার অব দ্য ইয়ার স্বীকৃতি পান সেলেস্তি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর