আমি ভাগ্যবতী, তুমিই আমার সব: আনুশকা আমি ভাগ্যবতী, তুমিই আমার সব: আনুশকা – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

আমি ভাগ্যবতী, তুমিই আমার সব: আনুশকা

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ১৯৮ সময় দর্শন

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি জিতেছেন কোহলি-রোহিত শর্মারা। অবশেষে স্বপ্নপূরণ হয়েছে বিরাট কোহলির। পুরো সিরিজে ব্যাটে রানখড়া থাকলেও ফাইনালের দিনে ঠিকই হেসেছে বিরাটের ব্যাট। তাই তো স্বামীর আনন্দের দিনে পাশে স্ত্রী আনুশকা শর্মা। ইনস্টাগ্রামে বিরাটের ছবিসহ লিখলেন, আমি ভাগ্যবতী, তুমিই আমার সব।

ভারত বিশ্বকাপ জেতার পর চোখের জল ধরে রাখতে পারেননি বিরাট-রোহিতরা। আনন্দে কাঁদছিলেন দলের সবাই। টেলিভিশনে ছোট শিশুর মতো সেই কান্না দেখে বিরাট-ঘরনি আনুশকাকে প্রশ্ন করে বসে ছোট্ট মেয়ে ভামিকা। সেই কথা জানিয়েছেন আনুশকা সামাজিকমাধ্যমে আনুশকা লিখেছেন, ‘টেলিভিশনে সবাইকে কাঁদতে দেখে আমাদের মেয়ের সবচেয়ে বড় চিন্তা ছিল, ওদের কান্না মোছাতে কে জড়িয়ে ধরবে? আমার ছোট্ট সোনা, ওদের কান্না মোছানোর জন্য ১৫০ কোটি ভারতবাসী রয়েছেন। কী দারুণ জয়। কী দারুণ কৃতিত্ব। চ্যাম্পিয়নদের শুভেচ্ছা।’

টি-টোয়েন্টি থেকে অবসর নিচ্ছেন কোহলি। বিশ্বমঞ্চে উপস্থাপক ভোগলে প্রশ্ন করতেই কোহলি বলেন, ‘এটাই ভারতীয় দলের হয়ে আমার শেষ টি-টোয়েন্টি ম্যাচ ছিল। আমরা বিশ্বকাপ জিততে চেয়েছিলাম। জোর করে কোনো পরিস্থিতি তৈরি করার থেকে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া উচিত। সবাই জানত এর পরে কী হতে চলেছে। এটাই সময় নতুন প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দেওয়ার। অসাধারণ সব ক্রিকেটার রয়েছে দলে। ওরাই দলকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে এবং দলকে আরও উঁচুতে তুলবে।

উল্লেখ্য, এর আগে বিশ্বকাপের মাঝে গ্যালারিতে দেখা গিয়েছিলআনুশকা শর্মাকে। নিউইয়র্কে ভারত-পাকিস্তান ম্যাচে ছিলেন তিনি। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ়ে দেখা যায়নি তাকে। বিশ্বকাপ জেতার পর বিরাটকে দেখা যায় ফোনে কথা বলতে। বোঝা যাচ্ছিল, স্ত্রী ও সন্তানদের সঙ্গে কথা বলছেন তিনি। বিরাটের উচ্ছ্বাস দেখার মতো ছিল। এতদিন পর বিশ্বকাপ জিতে উচ্ছ্বাস ধরে রাখতে পারছিলেন না তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর