কলাপাড়ায় যাত্রীবাহী বাস ধান ক্ষেতে, আহত -১৫ কলাপাড়ায় যাত্রীবাহী বাস ধান ক্ষেতে, আহত -১৫ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

কলাপাড়ায় যাত্রীবাহী বাস ধান ক্ষেতে, আহত -১৫

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৯২ সময় দর্শন

ঢাকা-কুয়াকাটাগামী ইটালী পরিবহন (ঢাকা মেট্রো ব-১২-৩৩৮৩) পটুুয়াখালীর কলাপাড়ায়  নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাইরে ধান ক্ষেতে পড়ে গেছে। এ ঘটনায় ১৫ জন আহত হয়েছে।

সোমবার সকাল ৬ টার দিকে কলাপাড়া -কুয়াকাটা রুটের ইউসুফপুর গ্রাম অতিক্রমকালে এ দূর্ঘটনা ঘটে বলে স্থানীয়ভাবে জানা গেছে। স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে যাত্রীদের। তারা আরও জানান, বেপরোয়া গতিতে চালানোর কারনে এ দূর্ঘটনার শিকার হয়। ঘটনার পরেই গাড়ীর চালক সহ সুপারভাইজার, হেলপার পালিয়ে যায়।

 

প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি জানান,ইটালী পরিবহনটি বেপরোয়া গতিতে চালানোর কারনে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার বাইরে পড়ে যায়। তবে কাওসার নামে এক যাত্রী বলেন, ঘটনার সময় চালক ঘুমন্ত অবস্থায় ছিল। গতি অতিরিক্ত বেশি হওয়ায় চালক গাড়ীর নিয়ন্ত্রনে রাখতে পারেনি। কলাপাড়া উপজেলার মহিপুর থানার ওসি, মো.আনোয়ার হোসেন তালুকদার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনী পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর