রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে নলছিটিতে বিক্ষোভ রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে নলছিটিতে বিক্ষোভ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে নলছিটিতে বিক্ষোভ

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১৭৩ সময় দর্শন

মিলন কান্তি দাস, নলছিটি,ঝালকাঠি।।  নলছিটিতে রাষ্ট্রপতি মোঃ শাহাবুদ্দিন চুপ্পু’র পদত্যাগ দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

২৩ অক্টোবর বুধবার সকালে যুবদল,ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে

বিক্ষোভ মিছিলটি নলছিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে সেলিম চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, নলছিটি পৌর যুবদলের আহবায়ক রুস্তম শরীফ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুজ্জামান সুমন,সদস্যসচিব সোহেল খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আজমল হোসেন,  উপজেলা ছাত্রদলের আহবায়ক সাইদুল ইসলাম রনি,পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক আদিফ হাসান,পৌর কৃষক দলের আহবায়ক খোকন হাওলাদার সদস্যসচিব হেলাল মল্লিক প্রমুখ।

বক্তরা বলেন, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু স্বৈরাচার শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত তাই তাকে বহাল রেখে দেশের সংস্কার করা সম্ভব না। তাকে দ্রুত সময়ের মধ্যে অপসারণ না করলে জাতীয়াতাবাদী দল বিএনপি ও তার অঙ্গ সংগঠন দেশবাসীকে সাথে নিয়ে আবারও কঠোর আন্দোলন শুরু করবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর