নলর্ছিটিতে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৬ লাখ টাকা জরিমানা নলর্ছিটিতে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৬ লাখ টাকা জরিমানা – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

নলর্ছিটিতে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৬ লাখ টাকা জরিমানা

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৮ সময় দর্শন

মিলন কান্তি দাস,নলছিটি,ঝালকাঠি।।  নলছিটিতে দিনভর পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৬টি ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

২৯ ডিসেম্বর রবিবার উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর। অভিযানের সময় অবৈধ ইটভাটার কিলন ও কাঁচা ইট ভেঙ্গে দেয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার প্রতাপ ও সরই এলাকায় মেসার্স রিয়াজ ব্রিকসের দুটি ইটভাটার কিলন ও কাঁচা ইট ভেঙ্গে দেয়া হয়েছে,আমিরাবাদ এলাকার এম বি এল ব্রিকসকে ১ লাখ,সারদল এলাকার এস আর বি ব্রিকসকে ২ লাখ,এম এম আর ব্রিকসকে ২ লাখ ও উত্তর গৌরিপাশা এলাকার রিয়াজ ব্রিকস কে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফয়জুন্নেসা আক্তার। এসময় সাথে ছিলেন বরিশাল বিভাগের উপ-পরিচালক মো. জহিরুল ইসলাম তালুকদার ও ঝালকাঠি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আনজুমান নেছা। ইট প্রস্তুত ও ভাটা(নিয়ন্ত্রন) স্থাপন আইন-২০১৩ অনুযায়ী ইট ভাটার বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয় বলে তারা জানিয়েছেন।

তারা বলৃন বরিশাল বিভাগীয় কার্যালয়ের অধীন বিভিন্ন জেলায় যে সকল অবৈধ ইটভাটা রয়েছে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর