নলছিটিতে ডাক্তারের সীল জালিয়াতি করে সত্যায়িত করার অভিযোগে আটক-১ নলছিটিতে ডাক্তারের সীল জালিয়াতি করে সত্যায়িত করার অভিযোগে আটক-১ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

নলছিটিতে ডাক্তারের সীল জালিয়াতি করে সত্যায়িত করার অভিযোগে আটক-১

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
  • ২০৫ সময় দর্শন

মিলন কান্তি দাস নলছিটি,ঝালকাঠি।।  বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের নিউরো মেডিসিন বিভাগের ডাক্তার অমিতাভ সরকারের নামের সীল জালিয়াতি করে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র সত্যায়িত করার অভিযোগে নলছাটিতে মিজানুর রহমান মিজান(৩৮) নামের একজনকে আটক করেছে নলছিটি পুলিশ।

৮ জানুয়ারি বুধবার তাকে নলছিটি শহরের থানা সড়কেথ তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে আটক করা হয়। আটকেথ বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার অফিসার ইনচার্জ মো. আব্দুস ছালাম।

 

থানা সূত্রে জানা গেছে, বুধবার জনৈক ব্যক্তি পুলিশ ক্লিয়ারেন্সের আবেদনসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নলছিটি থানায় অফিসার ইনচার্জ’র কাছে যায়। সেখানে ওই ব্যক্তির পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রে ডাক্তার অমিতাভ সরকারের সীল ও স্বাক্ষর দেখে তার সন্দেহ হয়। ক্লিয়ারেন্সে নিতে আসা ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে তিনি ওই সীল স্বাক্ষর মিজানুর রহমান এনে দিয়েছেন বলে জানান। মিজানকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে  সীল ও স্বাক্ষর জালিয়াতি করে নিজে দেয়ার কথা স্বীকার করেন। এসময় তার কাছ থেকে ডাক্তারের নকল সীল উদ্ধার করা হয়। মিজানুর রহমান মিজান পৌর এলাকার বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে। তিনি থানা সড়কে একটি ফার্মেসী পরিচালনা করেন।

এ ব্যাপারে নলছিটি থানার অফিসার ইনচার্জ মো. আব্দুস ছালাম জানান, ডাক্তার অমিতাভ সরকারের সীল ও স্বাক্ষর দেখে আমার সন্দেহ হলে সেবা নিতে আসা ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করি। আপনি কবে কখন এটা ডাক্তারের কাছ থেকে সত্যায়িত করেছেন। তখন তিনি বলেন আমি কখনো ডাক্তার অমিতাভ সরকারের কাছে যাইনি। মিজান রহমান সীল ও স্বাক্ষর এনে দিয়েছেন। ওই ব্যক্তির কাছ থেকে মিজানুর রহমান মিজানের কথা জানতে পেরে তাকে আটক করি। এবং নকল সীল উদ্ধার করি। তার ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর