নগরীর পুরানপাড়ায় জমি দখলের অভিযোগে ভাই বোনের বিরুদ্ধে আদালতে মামলা নগরীর পুরানপাড়ায় জমি দখলের অভিযোগে ভাই বোনের বিরুদ্ধে আদালতে মামলা – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

নগরীর পুরানপাড়ায় জমি দখলের অভিযোগে ভাই বোনের বিরুদ্ধে আদালতে মামলা

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
  • ১৫৬ সময় দর্শন

স্টাফ রিপোর্টার ॥ জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নগরীর কাউনিয় বাসু মিয়ার গলির বাসিন্দা মোসাঃ আফরোজা খানম মনি নামধারী দুই জনকে সহ অজ্ঞাতনামা ৯/১০ জনকে বিবাদী করে আদালতে মামলা দায়ের করেছেন। সোমবার (২৭ জানুয়ারী) বরিশাল বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত এ মামলা দায়ের করা হয়। আদালতের বিচারক সুফল চন্দ্র গোলদার মামলা আমলে নিয়ে জমিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বরিশাল কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে নির্দেশ দেন। দায়েরকৃত মামলার বিবাদীরা হলেন- নগরীর ৩নং ওয়ার্ড পুরানপাড়া এলাকার বাসিন্দা মঞ্জুর আলী (মুন মুনসুর আলী) ছেলে-মেয়ে মোঃ মনির হোসেন (৪০) ও রেহানা পারভীন (৪৬) সহ আরও অজ্ঞাতনামা ৯/১০ জন।

 

মামলা সূত্রে জানা গেছে, বাদী ও ১নং সাক্ষী দুই জনে মিলে নগরীর পুরানপাড়া এলাকায় মোট ১৮ দশমিক ৩ শতাংশ জমির মালিক। তারা বরিশাল সিটি কর্পোরেশন থেকে ৩য় তলা ফাউন্ডেশনের প্লান পাস করে ৩য় তলা বিল্ডিং নির্মাণ করে শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসছেন। বিবাদীদের জমি পাশাপাশি হওয়ায় তারা বাদীর জমিতে জোরপূর্বক প্রবেশ করে পাকা স্থাপনা নির্মানের চেষ্টা চালিয়ে আসছে। চলমান মাসের ১৩ জানুয়ারী বিবাদীদের জমিতে অবৈধভাবে প্রবেশে বাঁধা প্রদান করলে তারা বাদীকে ভয় ভীতি প্রদর্শন করে।

 

বিবাদীরা ঘটনাস্থান ত্যাগ করার সময় বাদী পক্ষকে হুমকি দিয়ে জানান দেয়, রাতের আঁধারে পাকা স্থাপনা নির্মাণ করবে। বাদীর ডাক চিৎকার দিলে স্থানীয় মামলার স্বাক্ষীরা ঘটনাস্থলে আসে এবং বিবাদীরা ঘটনাস্থল ত্যাগ করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর