নলছিটিতে যুগান্তরের রজত জয়ন্তী উদযাপন  নলছিটিতে যুগান্তরের রজত জয়ন্তী উদযাপন  – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

নলছিটিতে যুগান্তরের রজত জয়ন্তী উদযাপন 

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৭৬ সময় দর্শন

মিলন কান্তি দাস, নলছিটি,ঝালকাঠি।।নলছিটিতে স্বজন সমাবেশ ও যুগান্তর প্রতিনিধি’র আয়োজনে যুগান্তর’র রজত জয়ন্তী উদযাপিত হয়েছে।

রজত জয়ন্তী উদযাপন উপলক্ষে ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে ১২টায় নলছিটি প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তরা বলেন যুগান্তর সব সময় নিপীড়িতদের পাশেই রয়েছে  অতীতেও ছিল ভবিষ্যতেও থাকবে। গত বছরের জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যুগান্তরের অনন্য ভূমিকা এর বাস্তব উদাহরণ। বাংলাদেশের অনেক নামি দামি পত্রিকা ফ্যাসিস্ট হাসিনা সরকারের দালালে পরিণত হয়েছিল। যুগান্তর ছিল এর ব্যতিক্রম। বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রকাশের মাধ্যমে পাঠকের মন জয় করেছে এ পত্রিকাটি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রেখে আরও এগিয়ে  যাক যুগান্তর।

 

যুগান্তরের নলছিটি প্রতিনিধি মো. এনায়েত করিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম, বিশেষ অতিথি নলছিটি থানার অফিসার ইনচার্জ মো. আব্দুস সালাম, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা (সেলিম গাজী ), পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, উপজেলা জামায়াতের আমির মাওলানা জাকির হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নলছিটি শাখার সাধারণ সম্পাদক মাওলানা শাহ জালাল হোসেন, নলছিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এন টিভির জেলা প্রতিনিধি কে. এম. সবুজ প্রমুখ।

 

নলছিটি প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধি শিক্ষক মিলন কান্তি দাস’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. ওবায়দুল ইসলাম, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক সৈয়দ এম. এ সালাম,  নলছিটি প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক কায়কোবাদ তুপন, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম পলাশ,  নলছিটি প্রেসক্লাবের সাবেক সভাপতি আ. কুদ্দুস তালুকদার, সাধারণ সম্পাদক খলিলুর রহমান মৃধাসহ অন্যান্য সদস্যবৃন্দ এবং স্বজন সমাবেশের সদস্যসহ সুধীজন উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভা শেষে যুগান্তরের সমৃদ্ধি ও এর প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে  দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন নলছিটি ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো . বাহাউদ্দিন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর