নলছিটিতে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু নলছিটিতে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

নলছিটিতে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ২০৪ সময় দর্শন

মিলন কান্তি দাস, নলছিটি,ঝালকাঠি।।  নলছিটিতে ধানক্ষেতে বিদ্যুতায়িত হয়ে মো. জয়নাল হাওলাদার (৭০) নামে এক বৃদ্ধের করুম মৃত্যু হয়েছে।

১৭ মার্চ সোমবার দুপুর ২টার দিকে উপজেলার সুবিদপুর ইউনিয়নের পূর্ব গোদন্ডা গ্রামে এ মর্মান্তিক র্ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ক্ষেতের ইঁদুর নিধনের জন্য বাড়ির পাশের ইরি ক্ষেতে বিদ্যুৎ সংযোগ দেন তিনি। তবে, সকালে সংযোগ বন্ধ না করেই ক্ষেতে যান। দুপুরের দিকে ওই ক্ষেতে কাজ করতে গেলে তিনি নিজেই বিদ্যুতের তারে জড়িয়ে যান।

তার ছেলে কবির হাওলাদার প্রথমে ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়দের সহযোগিতায় বাবাকে উদ্ধার করে কিন্তু ততক্ষণে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

মৃত জয়নাল হাওলাদার নিহত জয়নাল হাওলাদার ওই গ্রামের মৃত মেনাজ উদ্দিন হাওলাদারের ছেলে।

এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলেন, সচেতনতার অভাবে এমন দুর্ঘটনা ঘটেছে। তারা সবাইকে বিদ্যুৎ ব্যবহারে আরও সতর্ক থাকার আহ্বান জানান।

 

নলছিটি থানার অফিসার ইনচার্জ আঃ সালাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর