নলছিটির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে,এক শিশু নিখোঁজ  নলছিটির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে,এক শিশু নিখোঁজ  – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

নলছিটির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে,এক শিশু নিখোঁজ 

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১৩৭ সময় দর্শন

মিলন কান্তি দাস, নলছিটি,ঝালকাঠি।। নলছিটির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় মাছ ধরার নৌকা ডুবে গেছে এবং এক শিশু নিখোঁজ রয়েছে।

১৮ মার্চ মঙ্গলবার সকাল ৬টার দিকে নলছিটি পৌরসভার গৌরিপাশা এলাকার সুগন্ধা নদীতে এ দুর্ঘটনা ঘটেছে।

 

এ দুর্ঘটনায় পৌরসভার গৌরিপাশা এলাকার মোহাম্মদ আলী মল্লিকের ছেলে রায়হান (৯) এক শিশু নিখোঁজ রয়েছে।

জানা গেছে, ভোরে প্রতিবেশী‌ বিপ্লব হাওলাদারের সাথে নদীতে মাছ ধরা দেখাতে যায় শিশু রায়হান। এ সময় বরগুনাগামী একটি লঞ্চ মাছ ধরার নৌকাটিকে ধাক্কা দিলে নৌকাটি ডুবে যায়।

 

নৌকা ডুবে যাওয়ার পর জেলে বিপ্লব সাঁতরে অন্য নৌকায় উঠতে পারলেও শিশু রায়হান নদীতে ডুবে যায়। খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিশুটির সন্ধান পাওয়া যায়নি।

নলছিটি থানার অফিসার ইনচার্জ মো. আব্দুস সালাম বলেন, ‘শিশুটির সন্ধানে নদীতে ফায়ার সার্ভিসের ডুবরি দল কাজ করছে।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর