নলছিটিতে সড়ক সংস্কারের দাবিতে বিক্ষুব্ধ জনতার সড়ক অবরোধ  নলছিটিতে সড়ক সংস্কারের দাবিতে বিক্ষুব্ধ জনতার সড়ক অবরোধ  – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

নলছিটিতে সড়ক সংস্কারের দাবিতে বিক্ষুব্ধ জনতার সড়ক অবরোধ 

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৮২ সময় দর্শন

মিলন কান্তি দাস, নলছিটি,ঝালকাঠি।। নলছিটিতে সড়ক সংস্কারের দাবিতে বিক্ষুব্ধ জনতা  সড়ক অবরোধ করেছে।

১০ এপ্রিল এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০টায় নলছিটি পৌরসভার  খোজাখালি – পুলেরহাট এলাকার সড়ক সংস্কারের দাবিতে বিক্ষুব্ধ জনতা নলছিটি – দপদপিয়া সড়ক অবরোধ করেছে।

খোজাখালি-পুলেরহাট সড়কটির এক হাজার ৬৫০ মিটার রাস্তা আর সিসি নির্মানের জন্য গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প-০২ ১কোটি ৯৯ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়। ২০২০ সালে সড়কটির কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সুগন্ধা এন্টারপ্রাইজ।

প্রকল্পের ৩০০ মিটার রাস্তার কাজ করে বাকি রাস্তাটি সংস্কার না করে ফেলে রাখায় ৫ বছর দূর্ভোগে রয়েছে ওই এলাকার সাধারণ মানুষ। ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সংস্কার কাজ সম্পন্ন না করেই বেশিরভাগ বিল তুলে নেয়ার।

কাজটি শেষ করার জন্য গত ৩০ জানুয়ারি ২০২৫ এবং মার্চ মাসে নলছিটি পৌরসভার সহকারী প্রকৌশলী মিজানুজ্জামান স্বাক্ষরিত দুইটি চিঠি দিলেও কাজ শুরু করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। ফলে দুর্ভোগ ও সড়ক দুর্ঘটনা ঘটছে প্রায়শই।

এই সড়কটি সংস্কারের দাবিতে এর আগেও কয়েকবার মানববন্ধন করলেও কোনও ফল হয়নি। ফলে আজকে পুনরায় সড়ক অবরোধ করেছেন স্থানীয় জনতা, ভ্যানচালক, ইজিবাইক চালকরা।

তারা প্রায় দুই ঘন্টা সড়কটি অবরোধ করে রাখার পর দুপুর ১২টায় দিকে অবরোধ তুলে নেন। অবরোধ তুলে নেওয়ার পর সড়কটিতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর