নল‌ছি‌টি‌তে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক মানসিক প্রতিবন্ধী যুবকের  মৃত্যু নল‌ছি‌টি‌তে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক মানসিক প্রতিবন্ধী যুবকের  মৃত্যু – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

নল‌ছি‌টি‌তে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক মানসিক প্রতিবন্ধী যুবকের  মৃত্যু

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৭৩ সময় দর্শন

মিলন কান্তি দাস  নলছিটি,ঝালকাঠি।।  নলছিটিতে গাড়ি চাপায় অজ্ঞাত এক প্রতিবন্ধী যুবক(৩৫) নিহত হয়েছেন।

১০ এপ্রিল বৃহস্পতিবার ভোর রাতের দিকে বরিশাল – পটুয়াখালি আঞ্চলিক সড়কের দপদপিয়া ইউনিয়নের ভরতকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সকালে স্থানীয়রা সড়কে রক্তাক্ত যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে নলছিট থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নলছিটি থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার ভোর রাতে যেকোনো এক সময় গাড়ি চাপায় মানসিক প্রতিবন্ধী ওই অজ্ঞাত যুবক নিহত হয়েছেন। এখনও (বৃহস্পতিবার দুপুর ২টা)তার কোনো পরিচয় পাওয়া যায়নি। সুরতহাল রিপোর্টে মনে হচ্ছে ওই যুবক হিন্দু সম্প্রদায়ের লোক হবেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর