নলছিটিতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা বর্ষ বরন ১৪৩২ নলছিটিতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা বর্ষ বরন ১৪৩২ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

নলছিটিতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা বর্ষ বরন ১৪৩২

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১৭৭ সময় দর্শন

মিলন কান্তি দাস, নলছিটি,ঝালকাঠি।। ইতিহাস, ঐতিহ্যের বাঙালী সংস্কৃতির বিশেষত্ব ধারন করে নলছিটিতে পালিত হয়েছে বাংলা নববর্ষ-১৪৩২।
নতুন বছরকে বরন করতে নলছিটিতে উপজেলা প্রশাসন বর্ষ বরন উৎসবের আয়োজন করে।
১৪৩২ বঙ্গাব্দের ১লা বৈশাখ সকাল সারে ৯টায় উপজেলা পরিষদ চত্তর থেকে একটী আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসবের সূচনা করা হয়।
আনন্দ শোভাযাত্রা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ মেলার আয়োজন করা হয়।


নলছিটি উপজেলা নির্বাহী অফিসার মো:নজরুল ইসলামের সভাপতিত্বে বর্ষবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার সকল সরকারি কর্মকর্তাবৃন্দ, বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল,সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা (সেলিম গাজী) সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশিল সমাজের প্রতিনিধিরা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরারা।
আনন্দ শোভাযাত্রায় শিক্ষার্থীরা বাংলার ঐতিহ্যবাহী পালকি,কুলা, ঘুড়ি,গামছা নিয়ে অংশগ্রহণ করে।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সুবিদপুর ইউনিয়নের শিল্পী সংঘের শিল্পীরা দেশীয় সংগীত ও কবিতা আবৃত্তি করে।
সকাল থেকে দুপুর পর্যন্ত বর্ষবরণ এ অনুষ্ঠান বিভিন্ন আয়োজন উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর