নলছিটিতে বজ্রপাতে নিহত আসমা বেগমের সন্তানের পাশে নলছিটির ইউএনও নলছিটিতে বজ্রপাতে নিহত আসমা বেগমের সন্তানের পাশে নলছিটির ইউএনও – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

নলছিটিতে বজ্রপাতে নিহত আসমা বেগমের সন্তানের পাশে নলছিটির ইউএনও

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ২১৬ সময় দর্শন

মিলন কান্তি দাস নলছিটি,ঝালকাঠি।।নলছিটিতে বজ্রপাতে নিহত গৃহবধূ আসমা বেগমের সন্তান ও পরিবারের খোজ নিতে গিয়েছেন নলছিটির উপজেলা নির্বাহী অফিসার মো:নজরুল ইসলাম।

৩ মে শনিবার সকাল ১১টায় নলছিটির দপদপিয়া ইউনিয়নের উত্তর জুরকাঠী গ্রামের সোহরাব মাঝীর বাড়িতে যান উপজেলা নির্বাহী অফিসার।
গত ২৮ এপ্রিল বিকেলে
সোহরাব মাঝীর পুত্রবধু এবং মো:রুবেল মাঝীর স্ত্রী আসমা বেগম (২৫) ঝড়ের সময় প্রকৃতির ডাকে সারা দিতে বাইরে বের হলে বজ্রপাতে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন।

মৃত আসমার রেখে যাওয়া দুই শিশু সন্তান ৬ বছরের নাদিয়া এবং বিশ দিনের আফিয়াকে দেখতে যান নলছিটির উপজেলা নির্বাহী অফিসার মো:নজরুল ইসলাম।এসময় তিনি নিহতের পরিবারের খোজখবর নেন এবং শিশু ২টির জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।এসময় তিনি বড়ো শিশুটির পড়ালেখায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর