বরিশাল বিআরটিএ দুদকের জালে এক দালাল আটক বরিশাল বিআরটিএ দুদকের জালে এক দালাল আটক – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

বরিশাল বিআরটিএ দুদকের জালে এক দালাল আটক

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ২২৪ সময় দর্শন

মেহেদী তামিম।। বরিশাল বিআরটিএ অফিসে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়ে এক দালালকে আটক করেছে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল হাসান ভূঁইয়া জানান,দালালকে ১ মাসের কারাদন্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

 

সঞ্জীব কুমার দাস (৪৪) নামক দালালের বাসা বরিশাল নগরের ৮ নং ওয়ার্ড দপ্তরখানা এলাকায়।পিতার নাম শম্ভুনাথ দাস। দুদক বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাজ কুমার সাহার পরিচালনায় অভিযানটি সম্পুর্ন্য হয়।

 

রাজকুমার সাহা সাংবাদিকদের ব্রিফিংয়ে জানান, দুদকের ছদ্মবেশী কর্মকর্তাদের কাছে দুটি ড্রাইভিং লাইসেন্স করতে ২১ হাজার টাকা দাবি করেন আটককৃত দালাল সন্জীব দাস। এ সময় তাকে হাতেনাতে আটক করা হয়।

 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক কর্মকর্তা জানান, এর সাথে এই অফিসের কোন কর্মকর্তা কর্মচারী জড়িত আছে কিনা তা খতিয়ে দেখে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর