নলছিটিতে পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু নলছিটিতে পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

নলছিটিতে পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ২২৯ সময় দর্শন

মিলন কান্তি দাস নলছিটি,ঝালকাঠি।।  নলছিটিতে খালের পানিতে ডুবে আদুরী(৩) নামে শিশুর করুণ মৃত্যু হয়েছে।

 

১৩ এপ্রিল মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার কুলকাঠি ইউনিয়নের পাওতা গ্রামে ঘটনা ঘটে। আদুরি ওই গ্রামের জসিম হাওলাদারের মেয়ে।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে শিশুটি বাড়ির পেছনে খেলাধুলা করছিল। এক পর্যায়ে সে পাশের খালে পড়ে ডুবে যায়।

বাড়ির লোকজন আদুরীকে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে আদুরিকে খালে ভাসতে দেখে। স্বজনরা উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

 

নলছিটি থানার অফিসার ইনচার্জ মো. আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় শিশুটির পিতা একটি অপমৃত্যু-মামলা দায়েরের আবেদন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর