মেরিন একাডেমিতে অ্যাথলেটিকস প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ মেরিন একাডেমিতে অ্যাথলেটিকস প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

মেরিন একাডেমিতে অ্যাথলেটিকস প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ২৪৯ সময় দর্শন

চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত বাংলাদেশ মেরিন একাডেমিতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আন্ত: বিভাগীয় এ্যাথলেটিকস প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে।

গত সোমবার (১২ মে) একাডেমির ফুটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত এই ক্রীড়ানুষ্ঠানে প্রায় ২২টিরও বেশি খেলাধুলা ও অন্যান্য ইভেন্টে ক্যাডেট, কর্মকর্তা/প্রশিক্ষক, কর্মচারী ও পোষ্যগণ অংশগ্রহণ করেন।

সমাপনী দিবসের প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) ক্যাপ্টেন মোঃ ইবনে কায়সার তৈমুর। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নৌশিক্ষা প্রধান ক্যাপ্টেন মোহাম্মদ ফিরোজ মোস্তফা, প্রধান প্রকৌশলী মোঃ আতিকুর রহমান, প্রধান শিক্ষা কর্মকর্তা খালিদ মাহমুদ, নৌপ্রশিক্ষক ও ট্র্যাক ইভেন্টের প্রধান বিচারক ক্যাপ্টেন মোঃ মোজাহেদুল ইসলাম, উর্ধ্বতন নৌস্থপতি ও ফিল্ড ইভেন্টের প্রধান বিচারক প্রকৌশলী মোহাম্মদ মাহমুদ মিয়া, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার নৌপ্রকৌ. আতিকুর রহমান চৌধুরী, তড়িৎ প্রশিক্ষক ও উন্নয়ন কর্মকর্তা (অ: দা:) প্রকৌশলী মুহাম্মদ সাব্বির আলম চৌধুরী, মোহাম্মদ নেজাম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর