স্বর্ণের প্রলেপ দেওয়া আইফোন জিতলেন রিশাদ স্বর্ণের প্রলেপ দেওয়া আইফোন জিতলেন রিশাদ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

স্বর্ণের প্রলেপ দেওয়া আইফোন জিতলেন রিশাদ

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১৪৪ সময় দর্শন

প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজিতে গিয়েই দারুণ খেলছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। যদিও ভারত-পাকিস্তান যুদ্ধে পিএসএল স্থগিত হওয়ায় দেশে ফিরে পরে আবার জাতীয় দলের হয়েও খেলেছেন। তারপর আবার ফিরেছেন পিএসএলে। ফিরেই দারুণ বোলিং করে জিতে নিয়েছেন স্বর্ণের প্রলেপ দেওয়া আইফোন।

গতকাল দ্বিতীয় কোয়ালিফায়ারে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ৯৫ রানের বিশাল জয় পেয়ে ফাইনালে ওঠে রিশাদদের দল লাহোর কালান্দার্স। ম্যাচে ৩ ওভার বল করে ৩৪ রানের বিনিময়ে ৩টি উইকেট তুলে নেন রিশাদ। ফিরিয়ে দেন ইসলামাবাদের গুরুত্বপূর্ণ ব্যাটার সালমান আলি আগা, শাদাব খান ও জিমি নিশামকে।

সাধারণত লাহোর ফ্র্যাঞ্চাইজি ম্যাচ জয়ের পর ভালো পারফরমারদের পুরস্কৃত করে থাকে। তারই ধারাবাহিকতায় আইফোন পেলেন রিশাদ। লাহোর কালান্দার্সের অ্যাকাউন্ট থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে রিশাদের পুরস্কার পাওয়ার ব্যাপারটি দেখানো হয়।

রিশাদ ছাড়াও লাহোরের আরও তিনজনকে আইফোন দেওয়া হয়। তারা হলেন- সালমান মির্জা, কুশল পেরেরা ও মোহাম্মদ নাঈম। সালমান অবশ্য এর আগেও একবার আইফোন জিতেছিলেন।

কোয়ালিফায়ারে খেললেও এলিমিনেটর ম্যাচে জায়গা হয়নি রিশাদের। কোয়ালিফায়ারে তাকে খেলানোর ব্যাখ্যায় লাহোরের মালিক সামিন রানা বলেন, ‘সত্যিই রিশাদ তুমি আমাদের গর্বিত করেছ। তুমি চাপে ছিল, তখন তুমি ওদের মূল ব্যাটসম্যানদের আউট করেছ, যারা স্পিনের বিপক্ষে ভালো বলেই ধরা হয়। তোমার জন্য থাকছে আইফোন।’ এরপর বাংলায় বলেন, ‘আমি তোমাকে ভালোবাসি।’

প্রসঙ্গত, রিশাদ এখনো পর্যন্ত পিএসএলে ৬টি ম্যাচ খেলেছেন। যেখানে তার উইকেটসংখ্যা ১২টি। ওভারপ্রতি যদিও ৯.১০ হারে রান দিয়েছেন এই লেগ স্পিনার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর