বাগদান সারলেন কুলদীপ, পাত্রী কে বাগদান সারলেন কুলদীপ, পাত্রী কে – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

বাগদান সারলেন কুলদীপ, পাত্রী কে

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ১৬৩ সময় দর্শন

সদ্যই শেষ হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। তবে প্লে-অফে খেলতে না পারায় দিল্লি ক্যাপিটালসের যাত্রা শেষ হয়েছিল আরও আগে। ফাঁকা এই সময়টাকেই কাজে লাগালেন ভারতের ক্রিকেটার কুলদীপ যাদব। বাগদান সেরেছেন এই চায়নাম্যান স্পিনার।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, গতকাল বুধবার লক্ষ্ণৌয়ে এই বাগদান অনুষ্ঠিত হয়। সেখানে বর ও কনেপক্ষের ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবার উপস্থিত ছিলেন। এছাড়া উত্তর প্রদেশের বেশ কয়েকজন ক্রিকেটারকেও সেখানে দেখা গেছে। বাগদান অনুষ্ঠানে ক্রিকেটার রিঙ্কু সিং এবং তার হবু স্ত্রী প্রিয়া সরোজও উপস্থিত ছিলেন।

কুলদীপ হবু এই স্ত্রীর নাম বংশিকা। প্রতিবেদন অনুযায়ী, তিনি উত্তর প্রদেশের লক্ষ্ণৌয়ের শ্যাম নগরের বাসিন্দা। বংশিকা এবং কুলদীপ দুজনেই ছোটবেলার বন্ধু এবং সময়ের সঙ্গে সঙ্গে তাদের বন্ধুত্ব প্রেমে পরিণত হয়। তিনি ভারতের লাইফ ইন্সুরেন্স কর্পোরেশনে কাজ করেন।

আংটি বিনিময় অনুষ্ঠানের জন্য কুলদীপ পরেছিলেন একটি ক্লাসিক ক্রিম বাঁধগালা স্যুট। আর তার বাগদত্তা বংশিকা একটি উজ্জ্বল কমলা লেহেঙ্গায় সবাইকে চমকে দিয়েছিলেন।

ভারতের আসন্ন ইংল্যান্ড সফরের জন্য পিছিয়ে গেছে কুলদীপের বিয়ে। আগামী ২৯ জুন বিয়ে হওয়ার কথা ছিল তাদের। জানা গেছে, এখন চলতি বছরের শেষের দিকে বিয়ে করবেন কুলদীপ ও বংশিক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর