লন্ডন ফিরে যাচ্ছেন ডা. জুবাইদা রহমান লন্ডন ফিরে যাচ্ছেন ডা. জুবাইদা রহমান – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন

লন্ডন ফিরে যাচ্ছেন ডা. জুবাইদা রহমান

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ১০০ সময় দর্শন

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান লন্ডনে ফিরে যাচ্ছেন। সেখানেই স্বামী ও মেয়ের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করবেন তিনি।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে জুবাইদা রহমান ঢাকা ছাড়বেন বলে জানা গেছে। এরইমধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তিনি।

এর আগে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার তার যাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর গত ৬ মে শাশুড়ি বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরেছিলেন ডা. জোবাইদা রহমান। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর স্বামী তারেক রহমানের সঙ্গে লন্ডনের উদ্দেশে বাংলাদেশ ছেড়েছিলেন তিনি। এরপর একে একে ১৭টি বছর কেটে গেলেও শেখ হাসিনার সরকারের কোপানলে পড়ে দেশে ফিরতে পারেননি তিনি। স্বামী তারেক রহমান ও একমাত্র সন্তান জায়মা রহমানকে নিয়ে লন্ডনে বসবাস করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর