ছিনতাইয়ের শিকার হওয়া ভুক্তভোগীর দোরগোড়ায় পুলিশ ছিনতাইয়ের শিকার হওয়া ভুক্তভোগীর দোরগোড়ায় পুলিশ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

ছিনতাইয়ের শিকার হওয়া ভুক্তভোগীর দোরগোড়ায় পুলিশ

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২০
  • ৩৫৩ সময় দর্শন

ছিনতাইয়ের শিকার হওয়া ভুক্তভোগীর দোরগোড়ায় পুলিশ

 

ছিনতাইয়ের শিকার হওয়া ভুক্তভোগী এয়ারপোর্ট থানাধীন
ইছাকাঠি, কাশীপুর বাইতুল নুর জামে মসজিদ এর ইমাম হাসনাইন মাহমুদ সিদ্দিকী ।

গত ৭ সেপ্টেম্বর তিনি সুরভী লঞ্চযোগে ঢাকা থেকে বরিশাল আসেন।

সকাল আনুমানিক ৬ টার দিকে লঞ্চ থেকে নেমে পায়ে হেঁটে নিজ বাড়ী ২৭ নং ওয়ার্ড উত্তর দিয়াপাড়া কাশিপুর রওয়ানা করেন।

বিএম কলেজ ১নং গেটের নিকটে আসলে, ৩ জন অল্পবয়সী ছেলে তাকে নাম ঠিকানা জিজ্ঞেস করে, এক পর্যায়ে দা দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন এবং টাকা চায়।

তিনি ভয়ে ২১,০০০ টাকা দিয়ে দেন এবং হেটে হেটে নথুল্লাবাদ গিয়ে facebook এ নিজ profile থেকে live দেন।

 

ছিনতাইকারীদের হাত থেকে রক্ষা পাওয়া হাসনাইন মাহমুদ সিদ্দিকী।

ঐ ভিডিওটি viral হলে বিষয়টা বিএমপি আইসিটি এন্ড মিডিয়ার নজরে আসলে তথ্য প্রযুক্তির সহায়তায় উক্ত ব্যক্তিকে শনাক্ত করে বিএমপি সংশ্লিষ্ট বিভাগের শীর্ষ কর্মকর্তাগণ পুরো বিষয়টি তার নিজ মুখে শুনেন।

ঘটনা অনুমান এক মাস পূর্বের হলেও তিনি এ বিষয়ে ফেসবুক লাইভ ব্যতিত পুর্বে থানায় বিষয়টা অবহিত বা অভিযোগ করেননি, এমনকি কোন আইন প্রয়োগকারী সংস্থাকেও জানাননি।

ঘটনা সংক্রান্তে অভিযোগ গ্রহণ করে কোতয়ালী মডেল থানায় মামলা নম্বর ০৬, দন্ড বিধি -৩৯২ দায়ের করা হয়েছে।

এ ঘটনার সহিত জড়িত আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর