ইসরায়েলি হামলায় ইরানে নিহত ৬৩৯, আহত ১৩২০ ইসরায়েলি হামলায় ইরানে নিহত ৬৩৯, আহত ১৩২০ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:১১ অপরাহ্ন

ইসরায়েলি হামলায় ইরানে নিহত ৬৩৯, আহত ১৩২০

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১২৩ সময় দর্শন

ওয়াশিংটনভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস জানিয়েছে, ইসরায়েলি হামলায় ইরানে কমপক্ষে ৬৩৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক হাজার ৩২০ জনের বেশি।

সংঘাতের সপ্তম দিনে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস জানিয়েছে, নিহতদের মধ্যে ২৬৩ জন বেসামরিক নাগরিক এবং ১৫৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন। বাকিদের পরিচয় দেয়নি সংস্থাটি।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে মাসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে হতাহতের তথ্য জানিয়েছিল হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস।

সংস্থাটি বলেছে, হতাহতের তথ্য তারা ইরানের স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনের সঙ্গে মিলিয়ে দেখেছে। ইরানে গড়ে তোলা নিজেদের নেটওয়ার্কের সহায়তায় তথ্য যাচাই করা হয়েছে।

ইরান এখন পর্যন্ত ইসরায়েলের হামলা চলাকালে নিয়মিতভাবে হতাহতের তথ্য দেয়নি। ইরানের সর্বশেষ তথ্য অনুসারে, ইসরায়েলি হামলায় ২২৪ জন নিহত এবং ১ হাজার ২৭৭ জন আহত হয়েছে।

উল্লেখ্য, গত ১৩ জুন ইরান-ইসরায়েল সংঘাত শুরুর পর থেকে দুই দেশের সামরিক বাহিনীর পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। ইসরায়েলে ইরানি হামলায় এখন পর্যন্ত ২৪ জনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর