গাজায় আরও ৭২ ফিলিস্তিনিকে হত্যা করেছে বর্বর ইসরাইল গাজায় আরও ৭২ ফিলিস্তিনিকে হত্যা করেছে বর্বর ইসরাইল – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:১১ অপরাহ্ন

গাজায় আরও ৭২ ফিলিস্তিনিকে হত্যা করেছে বর্বর ইসরাইল

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৯৮ সময় দর্শন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বুধবার (১৯ জুন) থেকে ইসরাইলি হামলায় আরও ৭২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে ২৯ জন ত্রাণ সংগ্রহের জন্য অপেক্ষার সময় নিহত হয়েছেন।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

চিকিৎসা সূত্র আলজাজিরাকে জানিয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রতিদিনই ত্রাণপ্রার্থী ফিলিস্তিনিদের হত্যার ঘটনা ঘটছে।

সর্বশেষ ঘটনাটি বুধবার ভোরে মধ্য গাজার নেটজারিম করিডোরের কাছে সালাহ আল-দিন স্ট্রিটে ঘটে। এই হামলায় ১০০ জনেরও বেশি আহত হয়েছে বলে জানায় সূত্রটি।

সূত্রটি আরও জানিয়েছে ইসরাইলি হামলায় গাজা শহরের দক্ষিণে জেইতুন পাড়ার একটি বাড়িতে বিমান হামলায় আটজন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন।

এছাড়া গাজার দক্ষিণে আল-মাওয়াসি শিবিরে বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরাইলি হামলায় আরও আটজন নিহত ও আরও অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসা সূত্র।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর