রোহিঙ্গা ক্যাম্পে ফের সংঘর্ষ, নিহত ৪ রোহিঙ্গা ক্যাম্পে ফের সংঘর্ষ, নিহত ৪ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

রোহিঙ্গা ক্যাম্পে ফের সংঘর্ষ, নিহত ৪

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ২৯২ সময় দর্শন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত চার জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছ।

আজ মঙ্গলবার দিবাগত রাত ৮টার দিকে কুতুপালংয়ের ১ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামছু দ্দৌজা।

তিনি বলেন, কুতুপালং ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নতুন আসা ও আগের রোহিঙ্গাদের মধ্যে গত কয়েক দিন ধরে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা চলছে। এ ঘটনার জের ধরে আজ রাতে ফের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত চার জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

এর আগে গত ৪ ও ৫ অক্টোবর পৃথক সংঘর্ষে তিন জন রোহিঙ্গার প্রাণহানি ঘটে বলেও জানান তিনি।

সামছু দ্দৌজা আরো বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যা থেকে ফের রোহিঙ্গাদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চার জন নিহত হওয়ার খবর পাওয়া গেলেও কতজন আহত হয়েছে তা এখনো জানা যায়নি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, এপিবিএন সদস্যরা কাজ করছেন বলে জানান তিনি।

বিষয়টি নিশ্চিত করে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. আনোয়ার হোসেন বলেন, উখিয়ার কুতুপালং ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চার জন নিহতের খবর পাওয়া গেছে।

পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর