১৯ দিনের ছুটি শেষে ববিতে শুরু হবে ক্লাস ১৯ দিনের ছুটি শেষে ববিতে শুরু হবে ক্লাস – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন

১৯ দিনের ছুটি শেষে ববিতে শুরু হবে ক্লাস

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১১৬ সময় দর্শন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ১৯ দিনের ছুটি শেষে আগামীকাল রবিবার (২২ জুন) থেকে পুনরায় ক্লাসে ফিরছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, আগামীকাল থেকে সশরীরে সকল একাডেমিক কার্যক্রম শুরু হবে।

দীর্ঘ বিরতির পর ধীরে ধীরে প্রাণ ফিরে পাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ঈদের ছুটি শেষে শিক্ষার্থীরা হলে ফিরতে শুরু করেছেন। কেউ কেউ বিদায়ের আবেগ কাটিয়ে নতুন উদ্যমে প্রস্তুতি নিচ্ছেন ক্লাসে ফেরার, আবার অনেকে পরীক্ষার কারণে আগেই ক্যাম্পাসে ফিরেছেন। শিক্ষার্থীদের পদচারণায় আবারও মুখর হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয়ের চত্বর, টিএসসি, লাইব্রেরি এবং বিভিন্ন আঙিনা। বন্ধুদের সঙ্গে আড্ডা, আড্ডার ফাঁকে গল্প সব মিলিয়ে চিরচেনা ছন্দে ফিরছে বরিশাল বিশ্ববিদ্যালয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর