আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলায় ১৬ জনের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত সংস্থা আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলায় ১৬ জনের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত সংস্থা – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলায় ১৬ জনের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত সংস্থা

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৩১ সময় দর্শন

আশুলিয়ায় ২০২৪ সালে সংঘটিত গণহত্যা ও ছয়জনের লাশ পোড়ানোর মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম ও ঢাকার তৎকালীন পুলিশ সুপারসহ ১৬ জনের সম্পৃক্ততা পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

তদন্ত শেষে প্রতিবেদন প্রসিকিউশনে দাখিল করা হয়েছে। যাচাই-বাছাই শেষে এটি ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন সূত্র।

মঙ্গলবার (২৪ জুন) সকালে মামলাটির শুনানিতে গ্রেফতার পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফি, শাহিদুল ইসলামসহ মোট সাতজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এছাড়াও, মানবতাবিরোধী অপরাধ মামলায় চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও গুম সংক্রান্ত মামলায় জিয়াউল আহসানকে আদালতে উপস্থাপন করা হয়।

জানা গেছে, মানবতাবিরোধী অপরাধ মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে আইনজীবী নিয়োগ দেওয়া হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর