এবার গাজা যুদ্ধ বন্ধের দাবি ইসরায়েলিদের এবার গাজা যুদ্ধ বন্ধের দাবি ইসরায়েলিদের – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

এবার গাজা যুদ্ধ বন্ধের দাবি ইসরায়েলিদের

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১০৪ সময় দর্শন

ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধ বন্ধের দাবি উঠেছে। ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের ওপর এ নিয়ে চাপ বাড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। খবর আলজাজিরার।

ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান যুদ্ধ বন্ধ করে এবং তাদের প্রিয়জনদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করার কথা বলছেন ইসরায়েলি বন্দিদের পরিবার। গাজায় আটক এসব বন্দির পরিবারগুলো যুদ্ধবিরতি চুক্তিতে গাজার বিষয়টিও অন্তর্ভুক্ত করতে হবে বলে আহ্বান জানান সরকারের প্রতি।
মঙ্গলবার ‘বন্দি ও নিখোঁজ পরিবারের ফোরাম’ এক বিবৃতিতে জানায়, যুদ্ধবিরতি চুক্তিতে গাজাও অন্তর্ভুক্ত থাকতে হবে। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, তারা যেন দ্রুত আলোচনায় বসে, যাতে সব বন্দির মুক্তি ও যুদ্ধের অবসান নিশ্চিত হয়। যদি ইরানের সঙ্গে যুদ্ধবিরতি করা যায়, তবে গাজায়ও যুদ্ধ বন্ধ করা সম্ভব।

তারা আরও বলে, ইরানে একটি সফল অভিযান এবং ইরানি জোটের ওপর বড় রকমের আঘাত হানার পর আবার গাজার জটিল পরিস্থিতিতে ফিরে যাওয়াটা অকল্পনীয়। এটা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয় এবং এটি ইসরায়েলের স্বার্থের বিরুদ্ধেও যায়।

এ ফোরামের পক্ষ থেকে জানানো হয়, ইরানে অভিযান চালিয়ে যদি বন্দিদের মুক্তির কাজে তা ব্যবহার করা না হয়, তাহলে তা হবে এক বড় কূটনৈতিক ব্যর্থতা। এখন একটি ঐতিহাসিক সুযোগ এসেছে এবং ইসরায়েল সরকারের উচিত এই সুযোগকে পুরোপুরি কাজে লাগানো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর