নলছিটিতে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ নলছিটিতে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

নলছিটিতে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস-২০২৫

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৮৩ সময় দর্শন

মিলন কান্তি দাস, নলছিটি,ঝালকাঠি ।। “প্লাস্টিকের দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়”  এ প্রতিপাদ্যকে ধারন করে নলছিটিতে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস-২০২৫।

দিবসটি উপলক্ষে ২৫ জুন বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম।

বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান,প্রাথমিক শিক্ষা অফিসার মোসাঃ শারমিন আক্তার,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ নাসরিন খানম, একাডেমিক সুপারভাইজার মোঃ বদরুল আমিন প্রমুখ।

পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার সীমিত করতে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশ সুরক্ষার বিষয়টি গুরুত্বের সাথে উপস্থাপন করতে হবে, যেন শিশুরা ছোটবেলা থেকেই পরিবেশ সচেতনতা গড়ে ওঠে। তিনি আরও বলেন  প্লাস্টিকের বিকল্প তৈরি ও ব্যবহারে আমাদের উদ্ভাবনী চিন্তাধারাকে কাজে লাগাতে হবে। এটি শুধু সরকারের কাজ নয়, সমাজের প্রতিটি স্তরের মানুষকে পরিবেশ সুরক্ষায় এগিয়ে আসতে হবে।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ ইকবাল কবীর, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, শিক্ষক, শিক্ষার্থীরা এবং বিডি ক্লিনের স্থানীয় সদস্যবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর