নলছিটিতে ভ্রাম্যমাণ আদালতে ০৫ মামলা,৪১ হাজার টাকা অর্থদণ্ড  নলছিটিতে ভ্রাম্যমাণ আদালতে ০৫ মামলা,৪১ হাজার টাকা অর্থদণ্ড  – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

নলছিটিতে ভ্রাম্যমাণ আদালতে ০৫ মামলা,৪১ হাজার টাকা অর্থদণ্ড 

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১৪৪ সময় দর্শন

মিলন কান্তি দাস, নলছিটি,ঝালকাঠি।। নলছিটিতে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে ০৫ মামলা,৪১ হাজার টাকা অর্থদণ্ড এবং ১৯০ কেজি পলিথিন জব্দ করেছে।

২৫ জুন বুধবার বিকেলে উপজেলা প্রশাসন উপজেলার সুবিদপুর ইউনিয়নের তালতলা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ লংঘন  করায় ৩টি প্রতিষ্ঠানকে মামলা দায়ের করেন।  নিষিদ্ধ পলিথিন সংরক্ষণ করার অপরাধে ৩৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে এবং  ১৯০ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়।

এছাড়াও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অমান্য করায় শাওন কনফেকশনারি নামের একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা এবং সড়ক পরিবহন আইন ২০১৮ অমান্য করায় ১টি যানকে ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলছিটির উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:নজরুল ইসলাম।

তিনি আরও বলেন ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত চলমান থাকবে।

এসময় তার সাথে ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ওবায়দুল ইসলাম ও নলছিটি থানা পুলিশের একটি প্রতিনিধি দল।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর