আ.লীগের কোন সন্ত্রাসী যেন বিএনপিতে অনুপ্রবেশ করতে না পারে : মিন্টু আ.লীগের কোন সন্ত্রাসী যেন বিএনপিতে অনুপ্রবেশ করতে না পারে : মিন্টু – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

আ.লীগের কোন সন্ত্রাসী যেন বিএনপিতে অনুপ্রবেশ করতে না পারে : মিন্টু

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১৩৮ সময় দর্শন

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও বরিশাল বিভাগীয় দলনেতা আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, বিএনপিতে নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমকে জোরদার করতে হবে। কারণ, গত ২০ বছরে দেশের অনেক তরুণ ভোটার হওয়ার পরও ভোট দিতে পারেননি। তাঁদের সংগঠিত না করলে তাঁরা অন্য দলে চলে যেতে পারেন। তবে সতর্ক থাকতে হবে, যাতে আওয়ামী লীগের কোন সন্ত্রাসী, দুর্নীতিবাজ ও দাগি আসামি দলে অনুপ্রবেশ করতে না পারে।

শনিবার (২৮ জুন) দুপুরে বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

দলের বরিশাল বিভাগীয় সাংগঠনিক টিমের প্রধান আবদুল আউয়াল মিন্টু আরও বলেন, ‘বিএনপির আদর্শ ও তারেক রহমানের ৩১ দফা সংস্কার প্রস্তাবে যাঁদের বিশ্বাস রয়েছে, কেবল তাঁদেরই বিএনপির সদস্য করতে হবে।’ এ সময় তিনি দলের নেতা-কর্মীদের সতর্ক করে বলেন, সদস্যসংখ্যা না বাড়ালে বিএনপি বৃহত্তর দল হিসেবে টিকে থাকতে পারবে না।

অনুষ্ঠানে বরিশাল বিভাগের ৬ জেলায় বিএনপির সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচির আওতায় দায়িত্বপ্রাপ্ত নেতাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর