বরিশালে বাকেরগঞ্জ উপজেলায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত। বরিশালে বাকেরগঞ্জ উপজেলায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত। – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

বরিশালে বাকেরগঞ্জ উপজেলায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত।

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ২৮৭ সময় দর্শন

বরিশালে বাকেরগঞ্জ উপজেলায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত।

আজকাল ডেস্ক।। আজ ১০ অক্টোবর শনিবার সকাল ১১ টায় বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাকেরগঞ্জ উপজেলায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বাকেরগঞ্জ মাধবী রায়। এসময় উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা পরিষদ মেয়র, লোকমান হোসেন ডাকুয়া, সহকারী কমিশনার (ভূমি) বাকেরগঞ্জ তরিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বাকেরগঞ্জ মোঃ মিজানুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান তহমিনা বেগম, উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশাল দিলারা খানম, ওসি তদন্ত, উপজেলার সকল ইউনিয়ন এর চেয়ারম্যান বৃন্দসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এসময় জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান সন্ত্রাস, নাশকতা এবং সামাজিক বিভিন্ন অপরাধের দিকগুলো তুলে ধরে আলোচনা করেন। পাশাপাশি সন্ত্রাস, নাশকতা ও সামাজিক বিভিন্ন অপরাধ প্রতিরোধে সবাইকে একসাথে কাজ করার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর