উত্তরায় দাঁড়িয়ে থাকা মানুষের ওপর উঠে গেল ট্রাক, নিহত ৩ উত্তরায় দাঁড়িয়ে থাকা মানুষের ওপর উঠে গেল ট্রাক, নিহত ৩ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

উত্তরায় দাঁড়িয়ে থাকা মানুষের ওপর উঠে গেল ট্রাক, নিহত ৩

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১০৯ সময় দর্শন

ঢাকার উত্তরার আজমপুর মোড়ে ট্রাকচাপায় সড়কে দাঁড়িয়ে থাকা তিনজন নিহত হয়েছেন।গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আজ রবিবার সকালে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আজমপুর মোড়ে দাঁড়িয়ে থাকা লোকজনের ওপর উঠে গেলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরেকজন মারা যান।’

দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, হতাহতদের বিস্তারিত নাম-ঠিকানা জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর