হিজলায় আপত্তিকর অবস্থায় প্রেমিক যুগল ! দায়ের হলো ধর্ষণ মামলা হিজলায় আপত্তিকর অবস্থায় প্রেমিক যুগল ! দায়ের হলো ধর্ষণ মামলা – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

হিজলায় আপত্তিকর অবস্থায় প্রেমিক যুগল ! দায়ের হলো ধর্ষণ মামলা

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ৩২১ সময় দর্শন

বরিশালের হিজলা উপজেলায় অবৈধভাবে মেলামেশা করতে গিয়ে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছে কিশোর প্রেমিক যুগল। তবে পরবর্তীতে এই ঘটনাটিকে ধর্ষণের ঘটনায় রূপ দিয়ে মামলা দায়ের করা হয়েছে।

এমনকি ওই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়রা কিশোরী মাদ্রাসা ছাত্রীর ঘর থেকে কিশোরকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ধর্ষণের অভিযোগে আটক হওয়া কিশোর স্থানীয় মৎস্যজীবী বারেক ঢালীর ছেলে এবং বাহেরচর মাদ্রাসার দাখিলের ছাত্র মো. ইসমাইল হোসেন ঢালী।
এর আগে শনিবার দিবাগত গভির রাতে হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের উত্তর বাউশিয়া ৯ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় সূত্রে জানাগেছে, ‘ইসমাইল হোসেন ঢালীর সাথে ওই মাদ্রাসা ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীর সঙ্গে অবৈধ শারীরিক সম্পর্ক গড়ে তোলে।

এদিকে বিষয়টি জানাজানি হলে মেয়েকে বিয়ের জন্য ছেলের বাবাকে চাপ সৃষ্টি করেন ছাত্রীর বাবা। কিন্তু এতে রাজি হননি ছেলের বাবা বারেক ঢালী। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিলো।

এরি মধ্যে গত ১০ অক্টোবর রাতে গোপনে মাদ্রাসা ছাত্রীর বাড়িতে প্রবেশ করে ইসমাইল। পরবর্তীতে তারা পুনরায় অবৈধ সম্পর্কে লিপ্ত হয়।
বিষয়টি এলাকাবাসী টের পেয়ে বাড়ির চারপাশ ঘিরে ফেলে। পরে স্থানীয়রা ঘরে ঢুকে খাটের নিচ থেকে প্রেমিক ইসমাইলকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
এদিকে ঘটনাটি প্রেম সংক্রান্ত হলেও রোববার সকাল ১১টার দিকে মাদ্রাসা ছাত্রী বাদী হয়ে তার সহপাঠী’র বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে হিজলা থানায় মামলা দায়ের করেছেন।

হিজলা থানার অফিসার ইনচার্জ (ওসি) অসীম কুমার সিকদার বলেন, ওই মেয়েটির ডাক্তারী পরীক্ষার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর