বান্দরবানে সেনা অভিযানে ২ কেএনএ সদস্য নিহত বান্দরবানে সেনা অভিযানে ২ কেএনএ সদস্য নিহত – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

বান্দরবানে সেনা অভিযানে ২ কেএনএ সদস্য নিহত

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১৭৩ সময় দর্শন

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কমান্ডারসহ ২ কুকি-চীন ন্যাশনাল আর্মি (কেএনএ) সদস্য নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

আইএসপিআর জানায়, অভিযানে এখন পর্যন্ত ৩টি এসএমজি, ১টি রাইফেলসহ অস্ত্র ওগোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞপ্তি পাঠানোর সময় পর্যন্ত অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।

স্থানীয়দের সূত্র থেকে জানা যায়, রাত থেকে ওই এলাকায় প্রচণ্ড গোলাগুলি শব্দ শোনা যাচ্ছিল। জঙ্গলে দুটি মরদেহ পড়ে থাকার খবরঅ জানান তারা।

এদিকে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর