চানখাঁরপুলে ৬ জনকে হত্যা: দ্বিতীয় দিনের শুনানি চলছে চানখাঁরপুলে ৬ জনকে হত্যা: দ্বিতীয় দিনের শুনানি চলছে – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

চানখাঁরপুলে ৬ জনকে হত্যা: দ্বিতীয় দিনের শুনানি চলছে

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১২৭ সময় দর্শন

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে ৬ জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের দ্বিতীয় দিনের শুনানি চলছে।

বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১-এ মামলাটির অভিযোগ গঠনের শুনানি হচ্ছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালেই এ মামলায় গ্রেফতার  ৪ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

আসামিরা হলেন- শাহবাগ থানার বরখাস্ত হওয়া পরিদর্শক আরশাদ ও তিন কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল।

এর আগে, এ মামলার প্রধান আসামি সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পলাতক চার আসামির পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী নিযোগের সিদ্ধান্ত নেয় ট্রাইব্যুনাল।

এর আগে গত ৩ জুন এই মামলার  পলাতক চার আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তির প্রকাশের নির্দেশ দেয়া হয়।

একটি বাংলা দৈনিক ও একটি ইংরেজি দৈনিককে বিজ্ঞপ্তি নির্দেশ দিয়ে ২২ জুন  পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়। গত ২৫ মে এই মামলায় ৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।

মামলার পলাতক চার আসামি হলেন- ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ্ আলম মো. আখতারুল ইসলাম, রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর