বরিশালে জেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন ২০২০ অনুষ্ঠিত বরিশালে জেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন ২০২০ অনুষ্ঠিত – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

বরিশালে জেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন ২০২০ অনুষ্ঠিত

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ৫০৬ সময় দর্শন

বরিশালে জেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন ২০২০ অনুষ্ঠিত।

আজকাল ডেস্ক ।। আজ ১৩ অক্টোবর মঙ্গলবার বিকাল ৪ টায় ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয় বরিশাল এর আয়োজনে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তন কাশিপুরে জেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন ২০২০ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পরিচালক ইসলামিক ফাউণ্ডেশন বিভাগীয় কার্যালয় বরিশাল এ. বি. এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সহকারী পরিচালক ইসলামিক ফাউন্ডেশন বরিশাল আলম হোসেনসহ আরও অনেক। প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন ২০২০ এর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরিশেষে পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী), বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য, স্থানীয় ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সদস্য এবং বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির সুস্থতা কামনা করার পাশাপাশি দেশ ও দশের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর