মিলন কান্তি দাস, নলছিটি,ঝালকাঠি।। ‘২৪ এর জুলাই গন অভ্যুত্থানে পুলিশের গুলিতে আহত নলছিটির বেলাল হোসেনের হাতে সরকারি সহায়তার চেক তুলে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মো:নজরুল ইসলাম।
৭ জুলাই সোমবার সকালে উপজেলা নির্বহী অফিসার মোঃ নজরুল ইসলাম বেলালের হাতে অনুদানের চেক তুলে দেন।
উপজেলার দপদপিয়া ইউনিয়নের কয়ারচর এলাকার তৈয়ব আলীর ছেলে বেলাল হোসেন। আন্দোলন চলাকালীন সময়ে সে পুলিশের ছোড়া শর্ট গানের গুলিতে দুটি চোখই আক্রান্ত হয়।
সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার দেয়া পঞ্চাশ হাজার টাকা,স্বরাস্ট্র উপদেষ্টার থেকে পঞ্চাশ হাজার এবং পরিবেশ ও বন উপদেষ্টার পক্ষ থেকে পঞ্চাশ হাজার টাকাসহ মোট দেড় লক্ষ টাকার অনুদান চিকিৎসার জন্য বেল্লালের হাতে তুলে দেন।
এছাড়াও তার চিকিৎসার জন্য পরবর্তীতে সরকারের তরফ থেকে সম্ভাব্য আরও আর্থিক সহায়তার আশ্বাসও দেয়া হয়।
Leave a Reply